টাইমস হায়ার এডুকেশন, র্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।। উপাচার্যের অভিনন্দন
Oct 01, 2026
Oct 01, 2026
প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
টাইমস হায়ার এডুকেশন, র্যাঙ্কিংয়ে দেশসেরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।। উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ২০২৪ ও ২০২৫ সালেও টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় হয়ে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এ অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এতদসঙ্গে জড়িত সকলকে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে। উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা-গবেষণা সম্প্রসারণ এবং মান বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে গবেষণাখাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করেছে। উপাচার্য বলেন, গবেষণাখাতে প্রণোদনার এ ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশের মধ্যে তালিকায় ৮০১-১০০০ র্যাংকে অ্যালফাবেটিক অনুযায়ী যৌথভাবে শীর্ষে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। আজ ৩০ সেপ্টেম্বর , ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির অফসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে। টিচিং, রিসার্চ এনভাইরোনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক এ পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে র্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘টেকসই নগর পরিকল্পনায় তারুণ্যের ভাবনা’শীর্ষক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
- টাইমস হায়ার এডুকেশন, র্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।। উপাচার্যের অভিনন্দন
- “Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ চ্যাম্পিয়ন
- Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিকো হসপিটালসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত